একদিনের সরকারি সফরে রাজশাহীতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বিমানবন্দরে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা
প্রতিমন্ত্রীকে বিমানবন্দরে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা
মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি একদিনের সরকারি সফরে আজ সোমবার সকালে রাজশাহী এসেছেন।
আজ সকাল ৮টায় শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাগত অনুষ্ঠানে সংক্ষিপ্ত কুশল বিনিময় শেষে প্রতিমন্ত্রী তাঁর নির্ধারিত কর্মসূচিতে যোগ দেন। সফরকালে তিনি রাজশাহী অঞ্চলের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
কমেন্ট বক্স