১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

চার দিন পর মিলল সন্ধান

ধলাই নদীতে ডুবে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১৫-০৭-২০২৬
ধলাই নদীতে ডুবে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

মো. ওুহুল আলম রনি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে ডুবে নিখোঁজ হওয়ার চার দিন পর মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঊুধবার (১৫ জুলাই) সকাল প্রায় ৬টার দিকে উপজেলার হকতিয়ারখোলা এলাকায় ধলাই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাসুক মিয়া কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে ধলাই নদীর তীর থেকে ঘাস কেটে ফেরার সময় নদী পার হতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যান মাসুক মিয়া। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় কয়েক দিন ধরে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে দীর্ঘ চেষ্টার পরও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঊুধবার সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে হকতিয়ারখোলা এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ মাসুক মিয়ার। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ