মানিকগঞ্জে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দ্বায়ে রাজ হোটেলকে জরিমানা
রাজ হোটেলকে জরিমানা
রাজু আহম্মেদ শাওন, মানিকগঞ্জ: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে মানিকগঞ্জের টাউন শাখার রাজ হোটেলে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
১৫ জুলাই ( বুধবার) সকালে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম।
অভিযানে হোটেলের রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান পরিদর্শন করে দেখা যায়, অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্যবিধি না মেনে খাবার তৈরি ও সংরক্ষণের বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন , জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে সকল খাদ্য ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির আহ্বান জানানো হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা সহযোগিতা করেন।
কমেন্ট বক্স