১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

​ফেনীতে নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালন

শহীদ পরিবারের সদস্যদেরকে ফুল ও সম্মাননা স্মারক প্রদান

আপলোড সময় : ১৬-০৭-২০২৬
শহীদ পরিবারের সদস্যদেরকে ফুল ও সম্মাননা স্মারক প্রদান শহীদ পরিবারের সদস্যদেরকে ফুল ও সম্মাননা স্মারক প্রদান

এম. এমরান পাটোয়ারী, ফেনী: নানা আয়োজনে ফেনীতে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবসটিকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়। শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

সকাল ১০ টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মনিরা হক। পরে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা: এ এস এম সোহরাব আল হোসাইন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা শ্রদ্ধা জানিয়ে থাকেন। 

এরপর একে একে জেলা পরিষদ, ফেনী পৌরসভা, ফেনী সদর উপজেলা পরিষদ, ফেনী সরকারি কলেজ, গণপূর্ত বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা সড়ক ও জনপদ অফিস, ফেনী সরকারী কলেজ, ফেনী জেলা বিএনপি, জেলা ছাত্রদল, জেলা আনসার ও ভিডিপি, জেলা মৎস অফিস, জেলা প্রাণি সম্পদ অফিস, জেলা তথ্য অফিস, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা নির্বাচন অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা প্রকৌশল, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিল্পকলা একাডেমি, জেলা খাদ্য অফিস, জেলা সমাজসেবা অফিস, জেলা সমবায় অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস ফেনী, যুব উন্নয়ন অধিদপ্তর, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি, বিআরটিএ, জেলা স্বাস্থ্য বিভাগ, ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, আমরা জুলাই যোদ্ধা,  ডক্টরস এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানান।

সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদ পরিবারের সদস্যদেরকে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ