১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

​ফেনীতে গাঁজাসহ আটক

৬ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আপলোড সময় : ১৬-০৭-২০২৬
৬ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ​ফেনীতে গাঁজাসহ আটক

এম. এমরান পাটোয়ারী, ফেনী: ফেনী শহরে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ হাতেনাতে ৬ মাদকসেবীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ জুকাই) দিবাগত রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার শহরের বিভিন্ন মাদক স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে গাঁজা সেবন ও বিক্রির সাথে হাতেনাতে আটক হওয়া ব্যক্তিরা হলেন- সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের আবদুল্লাহ আল নোমান (২৬), সোনাগাজী উপজেলার আহম্মদপুর গ্রামের মো. নাছির উদ্দিন রোমান (৩৯), লক্ষীপুর গ্রামের মোশারফ হোসেন (৪২), চর চান্দিয়া ইউনিয়নের মো. ইউনুস (৫০), মহিপাল এলাকার মো. আলা উদ্দিন (৩৫) ও দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জালাল আহম্মদ আলমগীর (৩৭)। আটককৃতদের আজ বৃহস্পতিবার সকালে ফেনী জেলা কারাগার-২-এ প্রেরণ করা হয়েছে বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরণের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আমরা শুধু আইনগত ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ নই, মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিয়মিত সেমিনার ও প্রচারণামূলক কার্যক্রমও চালিয়ে যাচ্ছি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ