ঝিনাইদহে জুলাই শহিদ দিবস পালিত
ঝিনাইদহে জুলাই শহিদ দিবস পালিত
সালাম হোসেন, ঝিনাইদহ: ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহিদ দিবস। বৃহস্পতিবার (১৬জুলাই) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে তাসলীম ক্লিনিকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জুলাই স্মৃতি স্তম্ভে জুলাই যোদ্ধাদের নিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। পরে পর্যায়ক্রমে পুলিশ বিভাগ, জেলা পরিষদ, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুল মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা, জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান।
কমেন্ট বক্স