১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

​গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উদযাপন

আপলোড সময় : ১৬-০৭-২০২৬
​গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উদযাপন ​গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উদযাপন

নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ওসি নুরে আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুল হক, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র তারিক আহমেদ, সাংবাদিক ও বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, জুলাই যোদ্ধা রাসেল আলী ও আল মামুনসহঅন্যরা। এছাড়া,বৃহস্পতিবার বিকেলে  গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর জামায়াতের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ