১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

​পীরগঞ্জে বিলে গোসল করতে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আপলোড সময় : ১৮-০৭-২০২৬
​পীরগঞ্জে বিলে গোসল করতে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নিহত রওজাতুল জান্নাত সানিফা

মোঃ শিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ, রংপুর : রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ১৭ জুলাই, বিকেলে উপজেলার ৫ নং মদনখালী ইউনিয়নের আলমপুর খেরুয়া আলমপু গ্রামের ধারাকোল বিলে এ ঘটনা ঘটে।

নিহত রওজাতুল জান্নাত সানিফা (১৬) আলমপুর খেরুয়া আলমপুর গ্রামের বাসিন্দা, রজ্জব আলীর মেয়ে। সে পীরগঞ্জ আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান,সে  দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে ধারাকোল বিলে গোসল করতে যায়। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করেন।

মদনখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মঞ্জু,  রওজাতুল জান্নাত সানিফার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকাহত  পরিবারের প্রতি সমবেদনা জানান।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো আপত্তি না থাকায় অপমৃত্যুর মামলা করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ