১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

​কাশিয়ানিতে বিএনপি নেতাদের উপর হামলার ঘটনায় মামলা দায়ের : ১৮ জন কারাগারে

আপলোড সময় : ১৮-০৭-২০২৬
​কাশিয়ানিতে বিএনপি নেতাদের উপর হামলার ঘটনায় মামলা দায়ের : ১৮ জন কারাগারে প্রতিকী ছবি

পারভেজ লিপু, গোপালগঞ্জ : গত মঙ্গলবার বিকালে কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে বিএনপির দুই নেতাকে মারধর ও তাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় ৪০৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ইতোমধ্যে ১৮ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।  

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক বাদী হয়ে থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় ১০৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃত ১৮ আসামিদের গত বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আদালত চত্বরে প্রিজন ভ্যানে তোলার সময় গ্রেফতারকৃতরা বিভিন্ন দলীয় স্লোগান দিতে থাকেন।  সাংবাদিক পরিচয় দেওয়ার পরও ক্যামেরায় হাত দিয়ে ভিডিও ধারণে বাধা সৃষ্টির ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, বিএনপির নেতাদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও সড়কে বেআইনি বিক্ষোভের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলাটি রুজু করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ