১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ক্যান্সার চিকিৎসায় নতুন প্রযুক্তি নিয়ে খুলনায় আন্তর্জাতিক সেমিনার

আপলোড সময় : ১৯-০৭-২০২৬
ক্যান্সার চিকিৎসায় নতুন প্রযুক্তি নিয়ে খুলনায় আন্তর্জাতিক সেমিনার
ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও নতুন চিকিৎসা-পদ্ধতি ‘ইন্টারভেনশনাল টার্গেট থেরাপি’ বিষয়ে খুলনায় একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের চিকিৎসক, স্বাস্থ্যসেবাকর্মী, মেডিকেল শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চীনের মডার্ন ক্যান্সার হাসপাতাল, গুয়াংঝু এর সহযোগিতায় ও আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান লাইফ টু ওয়ে গ্লোবাল এবং নাশমান ইনস্টিটিউট অব প্যাথলজি অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন-এর যৌথ উদ্যোগে খুলনা কেডিএ এলাকার সিটি ইন হোটেলে সম্প্রতি এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম মঞ্জু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ওয়াং লিজেন। তিনি হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন সাময়িকীতে তাঁর ৪০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

প্রফেসর ওয়াং লিজেন তাঁর উপস্থাপনায় ক্যান্সার চিকিৎসায় ইন্টারভেনশনাল টার্গেট থেরাপির কার্যকারিতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিশ্বব্যাপী এ চিকিৎসাপদ্ধতির অগ্রগতি তুলে ধরেন। পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

আয়োজকেরা বলেন, ক্যান্সার চিকিৎসার আধুনিক ও তুলনামূলক কম পার্শ্বপ্রতিক্রিয়াসম্পন্ন পদ্ধতি সম্পর্কে চিকিৎসক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং আন্তর্জাতিক চিকিৎসা-অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ দেশের স্বাস্থ্যসেবায় আধুনিক চিকিৎসা-জ্ঞান প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

সেমিনারে খুলনা ও আশপাশের জেলার চিকিৎসক, স্বাস্থ্যসেবাকর্মী, বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ