১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

​বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

আপলোড সময় : ১৯-০৭-২০২৬
​বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শহীদ ইমন মিয়ার কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করা হয়

নরসিংদী প্রতিনিধি : বৈষম্য বিরোধী  ছাত্র-জনতা আন্দোলনে নিহত শহীদ ইমনের  ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃত্ববৃন্দ। 

শনিবার (১৮ জুলাই) সকালে নরসিংদী জেলা বিএনপির  সহসভাপতি ও নরসিংদী  জেলা জজকোর্টের পিপি এডভোকেট আব্দুল বাছেদ ভুইয়ার সভাপতিত্বে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর গ্রামে শহীদ ইমন মিয়ার কবর জিয়ারত করে শদ্ধা নিবেদন করা হয়।  এ সময় কারানির্যাতিত পলাশ উপজেলার সাবেক  ছাত্রদল ও যুবদলের সাবেক  সাধারন সম্পাদক, উপজেলার সিনিয়র যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ 

ফার্টিলাইজার.এসোসিয়েন.এর কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত  ডিরেক্টর মোঃ সাইদুর রহমান হুমায়ুনসহ বিভিন্ন রাজনৈতিক ও  সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে শহীদ ইমনের  পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

এ সময় বিএনপি নেতা হুমায়ুন বলেন,  বৈষম্যবিরোধী ছাত্র- জনতা  আন্দোলনে শহীদ হয়েছেন তারা আমাদের কাছে ও আমাদের দেশের কাছে সূর্য-সন্তান। তাদের এই জোরালো আন্দোলনের মাধ্যমে আমরা আজকে একটি স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ পেয়েছি। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি শহীদ ইমন মিয়ার ২য় মৃত্যুবার্ষিকীতে এত সুন্দর একটি দোয়া ও মিলাদ  মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেয়ে। 

উল্লেখ যে, ২০২৪ সালের ১৮ জুলাই বিকালে বৈষম্য বিরোধী ছাত্র- জনতা আন্দোলনে নরসিংদী ভেলেনাগর জেলখানা মোড়ে আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয় ইমন মিয়া । আজ তার ২য় মৃত্যুবার্ষিকী। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ