১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

​নকশা বহির্ভুত সড়ক নির্মানের প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ বিক্ষোভ

আপলোড সময় : ১৯-০৭-২০২৬
​নকশা বহির্ভুত সড়ক নির্মানের প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ বিক্ষোভ নোয়াখালীতে সড়ক অবরোধ বিক্ষোভ

মজিদুল ইসলাম, নোয়াখালী: নকশা বহির্ভুত সড়ক নির্মানের প্রতিবাদে নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহা সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) সন্ধায় চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে বেগমগঞ্জবাসী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে  এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আলাইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খাঁন, ইউপি সদস্য কামরুল হাসান কমল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন রাজু, ইমাম হোসেন, জয়নাল আবদীন, যুবনেতা আলী আকবর সুজন ও শাহজাহান সাজুসহ অনেকে উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্বর্থন্বেষী হমল চন্দ্রগঞ্জ এলাকায় ফোর লেন সড়ক নির্মাণে নানাভাবে প্রবাভিত করতে। তারা ভবভদ্রী ব্রিজের উত্তর পাশে সরকারী জায়গা থাকার পরও সেদিকে সড়ক না করে ব্রিজের দিকে চাপিয়ে দিচ্ছে। এতে জননিরাপত্তা বিগ্নিত হবে।  

তাছাড়া নকশা বহির্ভূত ভাবে সড়কটি নির্মাণ হলে ঝুঁকিতে পড়বে ব্রিজটি। তাই সঠিক নকশা অনুযায়ী সড়ক নির্মাণের জন্য স্থানীয়রা পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও নোয়াখালী-৩(বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলুসহ উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ