১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ১৯-০৭-২০২৬
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত


জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এখনও আলোচনা চলছে বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
 

দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র বলেন, তিনি বিশ্বাস করেন নেতানিয়াহুর স্থান হেগে বা জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালতে। সেখানে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
 

মেয়র বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত অভিযোগ গঠন করেছে।
 

মামদানি আরও বলেন, আপনি দেখতে পাবেন যে এটি অনেকেরই একটি সাধারণ মতামত, এবং এর একমাত্র কারণ হলো গত বেশ কয়েক বছর ধরে তার বিভিন্ন কর্মকাণ্ডের ফল।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ