২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

​চুনারুঘাটে ট্রান্সফরমার চুরি

আপলোড সময় : ২২-০৭-২০২৬
​চুনারুঘাটে ট্রান্সফরমার চুরি ট্রান্সফরমার চুরি

শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড মিরাশী গ্রামে একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় গ্রামবাসী জানায়, ট্রান্সফরমার চুরি হওয়ায় এই এরিয়ায় প্রায় ১১০ পরিবার অন্ধকারে রয়েছে। এ বিষয়টি চুনারুঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে অবগত করা হয়েছে। বিশস্ত সূত্র জানায়, এ উপজেলায় বিভিন্ন স্থানে কদিন পর পরেই ট্রান্সফরমার চুরি হয়ে থাকে।  এ চুরি রোধে প্রশাসনের সু-দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় গ্রামবাসী। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ