২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

​অন্যায়ের সঙ্গে আপস নয়, দেশপ্রেম নিয়েই এগিয়ে যেতে হবে

আপলোড সময় : ২৬-০৭-২০২৬
​অন্যায়ের সঙ্গে আপস নয়, দেশপ্রেম নিয়েই এগিয়ে যেতে হবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা

রাজু আহম্মেদ শাওন, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা দেশপ্রেম, সততা ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার ওপর গুরুত্বারোপ করেছেন।

রবিবার (২৬ জুলাই) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,“প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের কি শিখাচ্ছেন? সামাজিক, মানবিক দেশ গড়ার জন্য, কাজ করার জন্য, জনবান্ধব সরকার গঠনের কাজ করার জন্য। এই তিনটি শিক্ষা তিনি আমাদের দিয়েছেন। আমরা যদি জীবনে চলার পথে এই শিক্ষাগুলো অনুসরণ করি, তবে আমাদের লক্ষ্য অর্জন সম্ভব হবে।

তিনি আরও বলেন,“জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয় , আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো । অন্যায়ের সাথে কোনো আপস করা চলবে না।,সততা নিয়ে চলতে হবে এইসব আমরা তার কাছ থেকে শিখেছি।

মন্ত্রী আরও বলেন,“দেশ যদি ভালোভাবে না চলে, তবে কিন্তু আমার জীবন আমি গড়তে পারবো না । সেই ক্ষেত্রে আমাদের দেশকে লক্ষ্য রেখে আমাদের দেশপ্রেম নিয়ে চলতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ।”

অনুষ্ঠানে মন্ত্রী দেশপ্রেম, সততা ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার গুরুত্ব তুলে ধরেন এবং বক্তব্য শেষে তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ ও জুলাই স্মৃতি কর্নারের উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মুহম্মদ মাহফিল খান, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান সজীব, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়নসহ আরও অনেকে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ