২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

​র‍্যাব-১৫ এর অভিযানে টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ২৯-০৭-২০২৬
​র‍্যাব-১৫ এর অভিযানে টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এস.এম লুৎফুর কবির, কক্সবাজার ব্যুরো : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। বুধবার (২৯ জুলাই) র‍্যাব-১৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে র‍্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি দল টেকনাফ মডেল থানার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোচনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম (৩৮)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুল হাকিম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রংগীখালী গ্রামের আমির হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, নুরুল হাকিম চট্টগ্রামের লোহাগাড়া থানায় দায়ের করা একটি মাদকদ্রব্য আইনের মামলার এজাহারভুক্ত আসামি। মামলায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ