২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

​শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড

আপলোড সময় : ৩০-০৭-২০২৬
​শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড ​শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড

তপুসরকার হারুন, শেরপুর: শেরপুরে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের সমন্বয়ে জুলাই মাসের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে কিট প্যারেড অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত বিভিন্ন কিট সামগ্রী পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা।

অতিরিক্ত পুলিশ সুপার কিট প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন ও উপস্থিত পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণপূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপন, সততা ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

ওই কিট প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ