০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

​জুলাই হত্যার বিচার দাবিতে পটুয়াখালীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

আপলোড সময় : ০২-০৮-২০২৬
​জুলাই হত্যার বিচার দাবিতে পটুয়াখালীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জামায়াতের গণমিছিল ও সমাবেশ

আবুল বাশার, পটুয়াখালী: জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই হত্যাকাণ্ড ও শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ​শনিবার (১ আগস্ট) সকালে জেলা জামায়াতের উদ্যোগে পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

​জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মো. নাজমুল আহসানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা সভাপতি মো. তামিম হোসেন এবং জামায়াতে ইসলামী মনোনীত পটুয়াখালী পৌরসভা মেয়র প্রার্থী আব্দুল্লাহ আন নাহিয়ান।

​বক্তারা অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠা এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনগণের রায় দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানান।

​এ সময় আরও উপস্থিত ছিলেন ​জেলা জামায়াতের সেক্রেটারি মো. শহীদুল ইসলাম আল কায়ছারী, সহকারী সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ ও অধ্যাপক মো. আলমগীর হোসাইন, ​জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. সাইদুর রহমান খান, ​পটুয়াখালী পৌর জামায়াতের আমির মাওলানা মো. আবুল বাশার, পটুয়াখালী সদর উপজেলা আমির মাওলানা মো. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

​কর্মসূচির শেষে পটুয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির মো. মোশাররফ হোসাইন হাওলাদার দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ