৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​বর্তমান সরকার আবারও নতুন ফ্যাসিবাদের জন্মের দিকে হাঁটছে

আপলোড সময় : ০২-০৮-২০২৬
​বর্তমান সরকার আবারও নতুন ফ্যাসিবাদের জন্মের দিকে হাঁটছে ​বর্তমান সরকার আবারও নতুন ফ্যাসিবাদের জন্মের দিকে হাঁটছে

তৈয়ব আলী সরকার, নীলফামারী : জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকালে জেলা শহরের ডিসি মোড় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু।

এছাড়াও, জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল প্রমূখ। জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনাকরেন।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, যতক্ষণ পর্যন্ত গনভোটের গণরায় বাস্তবায়ন হবে না ,জুলাই সনদের সংস্কার হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে সর্ব প্রকার রাজনীতি থেকে জনগণকে বিরত রাখা যাবে না। ইতিমধ্যে যে কর্মকান্ড বর্তমান সরকার শুরু করেছে, বাংলাদেশের জনগণ এখনও প্রস্তুত আছে আবারো রক্ত দিতে। প্রস্তুত আছে নতুন এই ফ্যাসিবাদের কবল থেকে দেশকে আবারও মুক্ত করতে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার আবারও নতুন ফ্যাসিবাদের জন্মের দিকে হাঁটছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদেরকে উপেক্ষা করে, তাদেরকে বাদ দিয়ে সরকার রাষ্ট্রীয় কাঠামো উন্নয়নের কথা ভাবছেন। বাংলাদেশের জনগণ এটি কখনও মেনে নিবে না। নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমেই দেশের উন্নয়ন করতে হবে। গণ সমাবেশ শেষে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ