৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​র‍্যাবের অভিযানে ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধার

আপলোড সময় : ০৩-০৮-২০২৬
​র‍্যাবের অভিযানে ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধার উদ্ধারকৃত ফেন্সিডিল

মোস্তাফিজুর রহমান, রাজশাহী: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। এ সময় ফেন্সিডিল বহনের অভিযোগে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কড়াইতলা মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী এবং পরবর্তীতে ঢাকাগামী যাত্রীবাহী জমজম পরিবহন-এর একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে বাসে অভিনব কৌশলে লুকিয়ে রাখা মোট ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফেন্সিডিলের মধ্যে ৫৫ বোতল এস্কাফ এবং ৫৭ বোতল ফেয়ারডিল ব্র্যান্ডের ছিল। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে মোঃ শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ নৈমুদ্দিন সরদার।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি কাশিয়াডাঙ্গা থানার মামলা নং-০৪, তারিখ ৩ আগস্ট ২০২৬ হিসেবে রুজু হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক পাচার প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ