০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

​রহনপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দাফন

আপলোড সময় : ০৩-০৮-২০২৬
​রহনপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দাফন ​রহনপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দাফন

নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) : গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার রহনপুর  পুরাতন বাজার নিবাসী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ৭৪ বার্ধক্য জনিত কারণে তার নিজ বাসভবনে  রবিবার রাত আটটায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মৃত্যু কালে স্ত্রী তিন ছেলে এক মেয়ে সহ আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। 

তার জানাজার নামাজ রহনপুর রহমত পাড়া বাগান মরহুম জালাল উদ্দিনের কবরস্থানে সোমবার সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। জানাজা পূর্বে  গোমস্তাপুর থানা ও রহনপুর তদন্তকেন্দ্র সমন্বয়ে এসআই আলমগীর ও এসআই মিজান  সহ একটি চৌকস পুলিশ দল বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা, গার্ড অফ অনার রাষ্ট্রীয় সালাম  প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এ সময় রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারেক আহমদ, মতিউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ, জেলা জামায়াতে ইসলামী কর্ম পরিষদ সদস্য প্রভাষক তরিকুল ইসলাম বকুল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। জানাজা শেষে  রহমত পাড়া বাগান মরহুম জালাল উদ্দিনের কবরস্থানে  দাফন করা হয়। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ