নাটোরে ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গনমিছিল
সংগৃহীত ছবি
আফরোজা ইয়াসমিন, নাটোর : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন গণহত্যার বিচার দাবীতে সমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত। গতকাল ৫ আগস্ট বুধবার বিকেলে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাস টার্মিনালের সামনে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সহকারি সেক্রেটারি মোঃ আতিকুল ইসলাম রাসেলের সার্বিক পরিচালনায় গণমিছিল বের করা হয়। গণ মিছিলটি প্রধান শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী পুরাতন বাস টার্মিনালের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যাপক ড, মীর নুরুল ইসলাম। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা, জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক মোঃ সাদেকুর রহমান, এনসিপি নাটোর জেলা শাখার যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামী শহর আমীর অধ্যক্ষ মোঃ রাশেদুল ইসলাম জেলা জামায়াতে ইসলামী সদর আমীর মাওলানা নুরুন্নবী, খেলাফত মুজলিসের জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, জেলা শিবিরের সভাপতি মোঃ আবু সাঈদ রনি, জেলা ছাত্রশক্তির সংগঠনিক সম্পাদক মোঃ ইফতেখার শাওন, জামায়াতে ইসলামী শহর সেক্রেটারি মোঃ আলী আল মাসুদ (মিলন), জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মোঃ আফতাব উদ্দিন সহ ১১ দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তাগণেরা বলেন জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন—আমরা তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ আমাদের জন্য একটি দায়িত্ব রেখে গেছে। সেই দায়িত্ব হলো—একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা।
আমাদের দাবি স্পষ্ট—জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও গণহত্যার সঙ্গে জড়িতদের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয়ের কারণে আইনের ঊর্ধ্বে থাকতে না পারে।
কমেন্ট বক্স