ব্রিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত
ব্রি'র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে গাজীপুরের শিববাড়ী মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়
মোঃ ইব্রাহীম খলিল, গাজীপুর : যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ৫ আগস্ট ২০২৬ বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনের অংশ হিসেবে সকালে গাজীপুরের শিববাড়ী মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রি'র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলামসহ ব্রির বিভিন্ন বিভাগ ও শাখা প্রধান, ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাদ যোহর জুলাই আন্দোলনে সকল শহিদের স্মরণে ব্রি কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে বি আর আর আই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমেন্ট বক্স