৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত

আপলোড সময় : ০৬-০৮-২০২৬
​নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত ​নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত

 আফরোজা ইয়াসমিন, নাটোর : ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদকে সামনে রেখে নাটোর জেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। গতকাল ৫ আগস্ট বুধবার সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভায় জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

আলোচনা সভায় বক্তাগনেরা  বলেন, আজকের এই দিনটি আমাদের জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ জুলাই গণঅভ্যুত্থান আমাদের মনে করিয়ে দেয়। অন্যায় বৈষম্য ও অধিকার হরণের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ কখনো বৃথা যায় না এই আন্দোলনে যারা জীবন দিয়েছে সেই জুলাইয়ের শহীদদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদের আত্মত্যাগ কোনোভাবেই ভুলে  যাওয়ার নয় তাদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা ও যোদ্ধা একই সঙ্গে যারা সাহস ত্যাগ ও প্রত্যেকের সঙ্গে জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছেন সেই জুলাই যোদ্ধাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান।  জুলাই শহীদদের বীরত্বগাথা ও আত্নত্যাগকে এ দেশের মানুষ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাদের রক্ত ঋণের ওপর দাঁড়িয়ে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশে উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রকে সুসংহত করা এবং সুশাসন নিশ্চিত করার মাধ্যমে  দেশ গড়ে তুলতে ভূমিকা রাখতে চাই।

আলোচনা সভায়  অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত,  সিভিল সার্জন ডাক্তার মোঃ  মশিউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা বিএনপির আহ্বায়ক ও নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, জেলা জামায়াতে ইসলামী জেলা শাখা  আমির অধ্যক্ষ ড, মীর নুরুল ইসলাম, শহীদ আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান,  জাতীয়তাবাদী জেলা বিএনপি'র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জজ কোর্ট পিপি রুহুল আমিন টগর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ মোঃ ওবায়দুল মীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আব্দুস সামাদ শিশির সহ  সকল সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ সকল রাজনীতি দলের নেতা কর্মীরা ও জুলাই শহীদ পরিবার  জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। 

এরআগে সকাল ৯টায় জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাদ জোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা আয়োজন করা হবে।

জেলা তথ্য অফিস, প্রেসক্লাব চত্বর, স্বাধীনতা চত্বর, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং ষ্টেশন বাজারে জুলাই 
গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করছে।

জেলার সকল হাসপাতাল, কারাগার এবং সরকারি শিশু পরিবারে প্রীতিভোজের আয়োজন করা হচ্ছে। উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি এবং জেলা শিশু পার্ক শিশুদের জন্যে বিনা মূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ