০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ফেনীতে ৯০ লাখ টাকার ভারতীয় মালামাল ও মাদক জব্দ করেছে বিজিবি

আপলোড সময় : ০৬-০৮-২০২৬
ফেনীতে ৯০ লাখ টাকার ভারতীয় মালামাল ও মাদক জব্দ করেছে বিজিবি সংগৃহীত ছবি

এম. এমরান পাটোয়ারী, ফেনী : ফেনী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ​বৃহস্পতিবার (৬ আগস্ট) বিজিবি ফেনী ব্যাটালিয়ন পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, চশমা, শাড়ি, থ্রি-পিস, ওষুধ, কসমেটিকস, চকলেট ও বিস্কুট জব্দ করে টহল দলের সদস্যরা। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। উদ্ধার করা মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানা ও কাস্টমস কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্তে হত্যা শূন্যের কোটায় রাখা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

​তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ