গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় বৃদ্ধা নিহত
সংগৃহীত ছবি
পারভেজ লিপু, গোপালগঞ্জ : গত মঙ্গলবার সদর উপজেলায় গাড়ী চাপায় অজ্ঞাত (৭০) এক বৃদ্ধা নিহত হয়েছেন। সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় যে কোন ধরনের যানবাহ বৃদ্ধাকে চাপা দেয়। এতে মহাসড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দিলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কমেন্ট বক্স