৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​রাজশাহী সীমান্তে ৫২ বোতল ভারতীয় মদ জব্দ

আপলোড সময় : ০৮-০৮-২০২৬
​রাজশাহী সীমান্তে ৫২ বোতল ভারতীয় মদ জব্দ ​রাজশাহী সীমান্তে ৫২ বোতল ভারতীয় মদ জব্দ

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী: মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় রাজশাহী সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক ৩টা ৩ মিনিটের দিকে আলাইপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার কিশোরপুর ৩ নম্বর বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল জানতে পারে, ওই এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সদস্যরা অভিযান ও তল্লাশি শুরু করেন।

এ সময় ঘটনাস্থলের আশপাশে কোনো লোকজন বা মাদক কারবারিকে পাওয়া যায়নি। পরবর্তীতে তল্লাশির একপর্যায়ে একটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। বস্তাটি খুলে এর ভেতর থেকে ৫২ বোতল ভারতীয় জেডি মদ উদ্ধার করা হয়। তবে জব্দ করা মাদকের কোনো মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ