৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​বড়লেখায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

আপলোড সময় : ০৯-০৮-২০২৬
​বড়লেখায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা ​বড়লেখায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি

গোলাম কিবরিয়া বড়লেখা (মৌলভীবাজার): ‘আদিবাসীদের জীবন ও ঐতিহ্য সংরক্ষণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (৯ আগস্ট) সকালে মৌলভীবাজার জেলা অডিটোরিয়ামে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে আদিবাসীদের জীবন, সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার সংরক্ষণের দাবিসংবলিত নানা স্লোগান দেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং তাদের অধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি প্রজন্ম থেকে প্রজন্মে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরাম, মৌলভীবাজার জেলা শাখাসহ বিভিন্ন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ