ফের চাদাঁর দাবী ও হামলার হুমকিতে আতঙ্কে কানাডা প্রবাসী পরিবার, থানায় জিডি
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে দূর্বৃত্তদের চাদাঁর দাবী, বসতঘর ভাংচুর ও হামলার হুমকিতে আতংকে ফিরোজ আলম নামীয় এক কানাডা প্রবাসীর পরিবার। এ ঘটনায় ৮ আগষ্ট লক্ষ্মীপুর থানায় জিডি করেছেন ফিরোজ আলমের স্ত্রী সাজু আক্তার। জিডি নং-৪১৮। বিবাদীরা হলেন, লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামের সুমন পাটোয়ারী, আবদুর রহমান ও রাকিব হোসেন।
ফিরোজ আলম, লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর ৩নং ওয়ার্ড আজিজ মাঝি বাড়ীর মানিক মিয়ার পুত্র। বিবাদীরা একই এলাকার বাসিন্দা।
জিডি সুত্রে জানাগেছে, সাজু আক্তারের স্বামী ফিরোজ আলম কানাডায় কর্মরত। সে সুবাদে বিবাদীরা পূর্বের ন্যায় সাজু'র নিকট বিভিন্ন সময় অহেতুক টাকা দাবী করিয়া হুমকি-ধমকি ও ভয়-ভীতি প্রদান করে আসতেছে। এর আগে বিবাদীরা প্রবাসীর জমি দখলসহ বসতঘর ভাংচুর করে। বিবাদীদের ভয়ে সাজু আক্তার সন্তানদের নিয়ে তার পিতার বাড়ীতে বসবাস করছে। বিবাদীরা বিভিন্ন নম্বর থেকে তাকে হুমকি দিয়া বলে, সাজু আক্তারসহ তার সন্তান ও স্বামী ফিরোজ আলম কানাডা থেকে বাড়ীতে আসলে মারিবে-কাটিবে কিংবা হত্যা করবে।
ফিরোজ আলমের স্ত্রী সাজু আক্তার জানান, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন লক্ষ্মীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সুমন পাটোয়ারীর অত্যাচার, নির্যাতন ও চাদাঁবাজীর স্বীকার হন তারা। জোর পূর্বক জমি দখল, বসতঘর ভাংচুরসহ কয়েকবার হত্যার হুমকি দেয় কাউন্সিলর সুমন। তিনি বলেন, এদের ভয়ে নিরপত্তার জন্য আমি ও স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে পিতার বাড়ীতে বসবাস করছি। সেখানে গিয়েও পূর্বের ন্যায় সুমন পাটারীসহ স্থানীয় ভূমিদস্যু আব্দুর রহমান, রাকিব, জয়নাল আবেদিন ও সুজন সহ অজ্ঞাতনামা ব্যক্তিরা চাদাঁ দাবী করে আসছে। চাঁদা দিতে অস্বীকার করায় অপহরণসহ প্রানে হত্যার হুমকি দিচ্ছে তারা।
কমেন্ট বক্স