০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেয়াদ শেষের আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ১২-০৮-২০২৬
মেয়াদ শেষের আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ছবি: সংগৃহীত


৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে নির্ধারিত ৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই দুই দেশ যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একমত হয়েছে।

 

বে যুদ্ধবিরতির মেয়াদ কতদিন বাড়ানো হবে বা এ বিষয়ে সমঝোতার অন্যান্য শর্ত কী তা প্রতিবেদনে জানানো হয়নি।

 

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও সংঘাত অবসানের লক্ষ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ