নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী সম্মেলন
সংগৃহীত ছবি
আফরোজা ইয়াসমিন, নাটোর : নাটোরে যথাযত মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উপলক্ষে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী নারী সম্মেলন অনুষ্ঠিত। গতকাল বুধবার ১২ আগস্ট সকাল ১০ টায় সদর উপজেলা হলরুম ভাষা,সংস্কৃতি, পরিচয় রক্ষায় চাই সবার ঐক্য, এই প্রতিপাদ্য সামনে রেখে,আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, অর্পা, লাস্টার, নিডা সোসাইটি ও পিকে এস এস এদের আয়োজনে, ক্রিশিয়ান এইড এর সহযোগিতা, ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, সভাপতি উইকেন বাংলাদেশ প্রধান নির্বাহী জিনাত আরা হক এর সভাপতিত্বে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী সম্মেলন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল হক। অনুষ্ঠানের ডিসকাসন পেপার প্রেজেন্টেশন করেন নিডা সোসাইটি নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সদর থানার ওসি মনসুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ মশিউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল হান্নান, জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক নূর মোহাম্মদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাবিবুর ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক লাসটার লায়লা আরজুমান্দ বানু, পিকেএসএস নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, সাংবাদিক কালিদাস রায়, পিকে এস এস রাজএী, লাসটার লিপি, গঞ্জুর রেখা বিশ্বাস নিডা সোসাইটি মাধবী রানী বক্তাগণেরা বলেন আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী সম্মেলনে নারীদের অধিকার রক্ষা ঐতিহ্য সংরক্ষণ ভূমি অধিকার নিশ্চিত করা এবং স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের উপর জোরালো বক্তব্য তুলে ধরা এই সম্মেলনে বক্তারা মূলত আদিবাসী বা বক্তব্য নিশ্চিত করার আহ্বান জানান মানুষ পরিবর্তনে শীল মানুষের চিন্তাধারাও পরিবর্তনশীল তাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদেরও চিন্তাধারার পরিবর্তন ঘটছে আধুনিক সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে তারাও এগিয়ে যাচ্ছেন। আর এই জন্য প্রয়োজন জ্ঞান শিক্ষা ও অভিজ্ঞতা নৃ-গোষ্ঠী পুরুষের পাশাপাশি নারীরাও এখন শিক্ষিত বরং অনেক জায়গায় পুরুষের তুলনায় নারীদের উচ্চশিক্ষায় এগিয়ে থাকতে বেশি দেখা যায়।
কমেন্ট বক্স