৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

আপলোড সময় : ১৫-০৮-২০২৬
​ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির বৃক্ষ রোপণ ও চারা বিতরণ সংগৃহীত ছবি

সালাম হোসেন, ঝিনাইদহ : ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্দ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূটি পালন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় সদর হাসপাতাল চত্তরে বিভিন্ন প্রকারের ফলদ ও বনজ চারা রোপন করা হয়। এসময় গাছ রোপণের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন, সদর হসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ পরিচালক সুমন বড়ুয়া, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় সংগ্রাম কমিটির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার। পরে শহরের পায়রা চত্তরে মানুষের মধ্যে চারা বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংঘঠনের সহ-সভাপতি আব্দুর সবুর, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না, শিক্ষা সম্পাদক ফারুক হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, আব্দুল মমিন, মুসলিম উদ্দিন, মিজানুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  মিল্টন হোসেন, ওয়াসিম সাগর, নয়ন হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ