০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

​হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল হস্তান্তর করল ১৮ এপিবিএন, রাঙ্গামাটি

আপলোড সময় : ১৮-০৮-২০২৬
​হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল  হস্তান্তর করল ১৮ এপিবিএন, রাঙ্গামাটি হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল হস্তান্তর করল ১৮ এপিবিএন, রাঙ্গামাটি

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি : বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও ভুলবশত চলে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, রাঙ্গামাটি "সাইবার ক্রাইম সেল"।

​ সোমবার (১৭ আগস্ট) দুপুরে অত্র ব্যাটালিয়নের সদর দপ্তরে মোবাইল ফোন ও অর্থ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাটালিয়নের  অধিনায়ক পুলিশ সুপার  মুহম্মদ আবদুল ওয়াহাব,  সহকারি পুলিশ সুপার মোঃ মশিয়ার রহমান, ​অত্র ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক,  সাইবার ক্রাইম সেলের  সদস্যবৃন্দ। 

​ এসময়, উদ্ধারকৃত মোবাইল: বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের মোট ৫০ টি হারানো  মোবাইল ফোন। ​বিকাশের উদ্ধারকৃত অর্থ: ভুলবশত অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া সর্বমোট ২০,৪০০/- (বিশ হাজার চারশত) টাকা। প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। 

​এসময় পুলিশসুপার  মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন,জনগণের  সুরক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ  জনগণের সেবায় সর্বদা  আমরা নিয়োজিত। সাইবার ক্রাইম সেল"-এর অক্লান্ত পরিশ্রমে আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে   প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে ১৮ এপিবিএন। আগামীতে সবসময় যে কোন সমস্যা য় আপনাদের পাশে থাকবে ১৮ এপিবিএন। 
​
এসময় প্রকৃত মালিকগণ ​নিজেদের প্রিয় শখের মোবাইল ফোন এবং কষ্টার্জিত টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে তারা ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এই দ্রুত ও জনবান্ধব সেবার প্রশংসা করেন এবং ব্যাটালিয়ন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ