০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপলোড সময় : ১৯-০৮-২০২৬
নাটোরে    স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নাটোরে নানা আয়োজনে শোভাযাত্রা ও সমাবেশের মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে
আফরোজা ইয়াসমিন, নাটোর: নাটোরে  নানা আয়োজনে শোভাযাত্রা ও সমাবেশের মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
 গতকাল  ১৯  আগস্ট বুধবার  সকাল ১১ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাটোর জেলা শাখার আয়োজনে স্বেচ্ছা  সেবক দল নাটোর জেলা শাখার আহ্বায়ক ভিপি মোঃ সানোয়ার হোসেন তুষার  এর নেতৃত্বে শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে এক বর্ণাঢ্যে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নিচা বাজার কানাইখালি পুরাতন বাস টার্মিনালে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা বিএনপির আহবায়ক ও নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ।  এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নাটোর পৌরসভার সাবেক মেয়র  কাজী শাহ আলম, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ জিল্লুর রহমান  বাবুল চৌধুরী,  জেলা বিএনপির সদস্য মোঃ শহিদুল ইসলাম সোহেল, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সদস্য সচিব জহির উদ্দিন জহির সহ আরো অনেকে। সমাবেশে বক্তা গনের বলেন,স্বেচ্ছাসেবক দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়। এটি মানুষের পাশে দাঁড়ানো, গণতন্ত্র রক্ষা এবং দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ শক্তি। প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতার মধ্যেও এই সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রেখে চলেছেন। আগামীতে ও দেশ ও জাতির যেকোন প্রয়োজনে   স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মিরা মাঠে থাকবে। এ সময় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ