০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

​রাজশাহীতে আরএমপি'র ঐতিহাসিক নামফলক পুনঃউন্মোচন, উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিনু

আপলোড সময় : ২২-০৮-২০২৬
​রাজশাহীতে আরএমপি'র ঐতিহাসিক নামফলক পুনঃউন্মোচন, উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিনু ​রাজশাহীতে আরএমপি'র ঐতিহাসিক নামফলক পুনঃউন্মোচন, উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিনু

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী বুরো : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন ও পুনরায় উন্মোচন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাজশাহীতে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে ফলকটির উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক স্থাপিত এই ফলকটি রাজশাহীর এক গৌরবময় ইতিহাসের প্রতীক হিসেবে বিবেচিত। আরএমপির ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবেই ফলকটি পুনঃস্থাপন করা হয়েছে।

উক্ত উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু,এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর চেয়ারম্যান, রাজশাহী জেলা প্রশাসক এবং মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,এই নামফলক শুধু একটি স্থাপনা নয়, এটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গৌরবময় যাত্রা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অবদানের সাক্ষী।পুনঃস্থাপনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধরা হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ