দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক বেলাল
সভাপতি জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক বেলাল
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৯৪৮ জন এর মধ্যে ৬২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এরমধ্যে তিনটি পদে বিনা প্রতিদ্বিতায় বিজয়ী হয়েছেন সহ সভাপতি মোঃ আব্দুস সালাম প্রতীক গরুর গাড়ি, দপ্তর সম্পাদক মোঃ আইয়ুব আলী প্রতীক হাতুড়ি এবং ক্রীড়া সম্পাদক পদে মোছাম্মৎ শাহানাজ বেগম প্রতীক হাস। উক্ত নির্বাচনে সভাপতি পদে ৩১৪ ভোট পেয়ে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকে আব্দুর রহমান পেয়েছেন ১৬০ ভোট, সিনিয়র সহসভাপতি পদে ৩১৯ভোট পেয়ে আম প্রতীকে বিজয়ী হয়েছেন মোঃ রিপন সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাভেদ খান পান্না বাঘ প্রতীকে পেয়েছেন ১৫৭ভোট, সাধারণ সম্পাদক পদে ২২৪ভোট পেয়ে শাপলা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন মোঃ বেলাল আনসারি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকে মোঃ রাজু ইসলাম পেয়েছেন ১৫৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে বটগাছ প্রতীকে মোঃ জাহাঙ্গীর ৩৩৪ পেয়ে বিজয়ী হয়েছেন তারা নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাহামুদুল ইসলাম মনির হাতী প্রতীকে পেয়েছেন ১৫১ ভোট, অর্থ সম্পাদক পদে মোড়ক প্রতীকে ৩২৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ সুলতান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকে মোঃ আসাদুল পেয়েছেন ১৭১ভোট, সাংগঠনিক সম্পাদক পদে টেবিল ল্যাম্প প্রতীকে ৩৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শ্রী বাদল কুমার রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোশারুল পিপি হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১১৩ ভোট, প্রচার সম্পাদক পদে মাছ প্রতীকে মোঃ আনারুল ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে মোঃ তাজু পেয়েছেন ২২০ভোট।
ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেলএন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন।
উল্লেখ্য, জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের ত্রি-বার্ষিক নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল মজিদ সরকার। তাকে সহায়তা করেন দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরুসহ আরো কয়েকজন শ্রমিক নেতা।
কমেন্ট বক্স