০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

​নৌযান শুমারি উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি

আপলোড সময় : ২৩-০৮-২০২৬
​নৌযান শুমারি উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি ​নৌযান শুমারি উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে নৌযান শুমারি-২০২৬। এ উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালির উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান কার্যালয় এ র‌্যালির আয়োজন করে।

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিসংখ্যান কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা ছাড়াও নৌযান মালিক সমিতি, মৎস্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

র‌্যালিতে ময়মনসিংহ সদর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান এবং জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সৌরভ পাল মিঠুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে শুরু হওয়া নৌযান শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। এ সময় নির্ধারিত এলাকায় বিভিন্ন ধরনের নৌযানের মালিকানা, ধরন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্টরা জানান, দেশের নৌযান খাতের সঠিক ও হালনাগাদ তথ্যভান্ডার তৈরির ক্ষেত্রে এ শুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগৃহীত তথ্য ভবিষ্যতে নৌপরিবহন খাতের পরিকল্পনা, উন্নয়ন ও নীতিনির্ধারণে সহায়ক হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ