০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

তরুণ সমাজকে মাদকাসক্তি ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

আপলোড সময় : ২৪-০৮-২০২৬
তরুণ সমাজকে মাদকাসক্তি ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ রসিক লাল মাধ্যমিক বিদ্যালয় ৮ দলীয় "ওয়ার্ড কাপ" ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান


কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধি : শারীরিক ও মানসিক সুস্থতা, সুন্দর চরিত্র গঠন এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ বিনোদন চর্চা ও গ্রামীণ সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে প্রত্যেক এলাকায় ক্রিকেট ফুটবল কাবাডি সহ বিভিন্ন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন। এটি মানুষের মধ্যে শৃঙ্খলা, একতা এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলি তৈরি করে। কথাগুলো বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডঃ শেখ ফরিদুল ইসলাম।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ রসিক লাল মাধ্যমিক বিদ্যালয় ৮ দলীয় "ওয়ার্ড কাপ" ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান, বাগেরহাট জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, ফকির তারিকুল ইসলাম, জাহিদ সরদার, তৌহিদুল ইসলাম, শরীফ মোস্তফা জামান লিটু, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কামরুজ্জামান শিমুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ এবং ৫ সহস্রাধিক ফুটবল প্রেমী দর্শকবৃন্দ।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উপভোগ্য হয়ে ওঠে। রাঢ়িপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ৯ নং ওয়ার্ড দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সম্পূর্ণ টুর্নামেন্টটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন এবং সাধারণ সম্পাদক মো: সাইফুর রহমান। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি নেতাকর্মীদের সাথে নিয়ে রশিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠের পাশে গাছের চারা রোপণ করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ