পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন দীপন তালুকদার দিপু
পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন দীপন তালুকদার দিপু
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপুকে বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা।
সকাল থেকে রাঙ্গামাটি শহরের গোদারপাড় থেকে শুরু হয় শুভেচ্ছা কর্মসূচি। এরপর বেতবুনিয়া, কাউখালি, ঘাগড়া, মানিকছড়ি, শিমুলতলি, পাসপোর্ট অফিস, দেবাশীষ নগর, কেকে রায় সড়ক, রাজবাড়ী , বনরুপা, রাঙ্গামাটি জেলা বিএনপি কার্য্যালয় পর্যন্ত পথের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।
প্রতিটি স্থানেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে জড়ো হন। ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে জেলা পরিষদ চেয়ারম্যানকে অভিনন্দন জানানো হয়।
নেতাকর্মীরা বলেন, দীপন তালুকদার দিপুকে চেয়ারম্যান করে ১৫ জন সদস্যসহ জেলা পরিষদ গঠন হয়েছে। পাহাড়ের মানুষের সেবায় তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।
ফুলেল শুভেচ্ছার সময় দীপন তালুকদার দিপু নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, "আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। রাঙ্গামাটির উন্নয়ন, শান্তি ও মানুষের কল্যাণে সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করব। তিনি আরো বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বিনিময়ের সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সব শেষে জেলা বিএনপি সাধারণ ও জেলাপরিষদের সদস্য সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন উপস্থিত সকলের মাঝে সকল জেলা পরিষদের সদস্যদের পরিচয় করিয়েদেন। পথে পথে এমন উষ্ণ অভ্যর্থনায় রাঙ্গামাটির রাজনীতিতে নতুন গতি এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কমেন্ট বক্স