১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

​৬০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

আপলোড সময় : ২৯-০৮-২০২৬
​৬০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার সংগৃহীত ছবি

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৬০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টা ১৫ মিনিটের দিকে চারঘাট থানাধীন শিশাতলা তেল পাম্পের পেছনে সুপার ইটভাটার সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহীর গোদাগাড়ী থানার সিএন্ডবি মোড় গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ  তরিকুল ইসলাম ওরফে বিশাল (২৪) এবং একই থানার আচুয়াভাটা গ্রামের মোঃ তসলিম আলীর ছেলে মোঃ ইমন হোসেন (২১)।

রাজশাহী জেলা ডিবি পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত ১০টা ৫০ মিনিট থেকে চারঘাট বাজার ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় রাত ১০টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দুই ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে একটি মোটরসাইকেল নিয়ে শিশাতলা তেল পাম্পের পেছনে সুপার ইটভাটার সামনে অবস্থান করছেন।

পরে রাত ১১টা ১৫ মিনিটের দিকে ডিবি পুলিশের দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় মোঃ ইমন হোসেনের পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট তল্লাশি করে দুটি স্বচ্ছ সাদা পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামি রঙের গুঁড়া পদার্থ পাওয়া যায়। পরে তা অবৈধ মাদকদ্রব্য হেরোইন হিসেবে শনাক্ত করা হয়। উদ্ধার করা হেরোইনের পরিমাণ ৬০ গ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, জব্দ করা মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর G3L5E0416716 এবং চেসিস নম্বর PS2RG4100A191509।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রাজশাহীর চারঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।







কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ