১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

​সেনবাগে কলাবাড়ীয়া দক্ষিণ-পশ্চিমপাড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড সময় : ৩০-০৮-২০২৬
​সেনবাগে কলাবাড়ীয়া দক্ষিণ-পশ্চিমপাড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সেনবাগ উপজেলার কলাবাড়ীয়া দক্ষিণ-পশ্চিমপাড়ায় স্থানীয় সামাজিক সংগঠন ‘সমাজ সেবা সংঘ’-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

জাকির হোসাইন, সেনবাগ (নোয়াখালী) : নোয়াখালীর সেনবাগ উপজেলার কলাবাড়ীয়া দক্ষিণ-পশ্চিমপাড়ায় স্থানীয় সামাজিক সংগঠন ‘সমাজ সেবা সংঘ’-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলাবাড়ীয়া দক্ষিণ-পশ্চিমপাড়া সমাজ সেবা সংঘের অফিস কক্ষে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে প্রায় দুই শতাধিক রোগী চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ নিতে উপস্থিত হন। অভিজ্ঞ চিকিৎসক হিসেবে ডাঃ শাহীন মোল্লা এবং ডাঃ আবু জাফর মোহাম্মদ ছালেহ (বিলাস) রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় সহায়তা করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা অত্যন্ত উপকারী।

ভবিষ্যতেও যেন এ ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিতভাবে আয়োজন করা হয়, সে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। ক্যাম্প পরিচালনায় উপস্থিত ছিলেন সমাজ সেবা সংঘের সহ-সভাপতি রাফিত হাসান সোহেল, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহ পরান, কোষাধ্যক্ষ মো. বেলাল, পরিচালনা কমিটির সদস্য আল আমিন সজল ও মোহাম্মদ ইসরাফিল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “সুস্থ মানুষই সুন্দর সমাজের ভিত্তি। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ