১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

​আনন্দ মোহন কলেজে ‘ক্লিন সানডে’ পরিচ্ছন্নতায় ডিসি সাইফুর রহমান

আপলোড সময় : ৩০-০৮-২০২৬
​আনন্দ মোহন কলেজে ‘ক্লিন সানডে’ পরিচ্ছন্নতায় ডিসি সাইফুর রহমান ​আনন্দ মোহন কলেজে ‘ক্লিন সানডে’ পরিচ্ছন্নতায় ডিসি সাইফুর রহমান

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: পরিচ্ছন্ন ও সুন্দর শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রত্যয়ে ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজে ‘ক্লিন সানডে’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান। উদ্বোধনের পর তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি দৈনন্দিন জীবনের অভ্যাস ও দায়িত্ববোধের অংশ। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার চর্চা শুরু করা গেলে এর ইতিবাচক প্রভাব পুরো সমাজে ছড়িয়ে পড়বে। 

আনন্দ মোহন কলেজের ‘ক্লিন সানডে’ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম সামসুজ্জামান। কর্মসূচির সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক আতিকুর রহমান। কর্মসূচিতে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), রোভার স্কাউট ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা অংশ নেন। তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঝাড়ু দেওয়া, ময়লা-আবর্জনা সংগ্রহ এবং নির্ধারিত স্থানে তা অপসারণ করেন। 

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা বলেন, ক্যাম্পাস পরিষ্কার রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীরা শিক্ষাঙ্গন পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিবার ও সমাজেও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারেন। আয়োজকরা জানান, সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন গড়ে তুলতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা তৈরি করা জরুরি। ‘ক্লিন সানডে’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেই মানসিকতা গড়ে তোলার পাশাপাশি সমাজে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ