বড়াইগ্রাম ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর আর্থ- সামাজিক উন্নয়ন উপজেলা সমন্বয় সভা
বড়াইগ্রাম ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর আর্থ- সামাজিক উন্নয়ন উপজেলা সমন্বয় সভা
আফরোজা ইয়াসমিন, নাটোর: নাটোর বড়াইগ্রাম উপজেলার ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর আর্থ -সামাজিক উন্নয়ন উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত। গতকাল বড়াইগ্রাম উপজেলা হলরুমে নিডা সোসাইটি বাস্তবায়নে নিডা সোসাইটি নির্বাহী পরিচালক জাহানারা বিউটি ত্রর সার্বিক পরিচালনায় বড়াইগ্রাম উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন নাগরিক সংগঠনের অংশগ্রহণে জন পরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালী করন প্রকল্পে সমন্বয় সভা করা হয়েছে।
উপজেলা সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।প্রধান অতিথি বড়াইগ্রাম উপজেলা ক্ষুদ্র নৃ- গোষ্ঠী আদিবাসীদের উদ্দেশ্যে বলেন আপনার প্রয়োজনটা আপনাকে উপস্থাপন করতে হবে কিন্তু অনেক সময় নিজেদের উন্নতি নিজেদের উন্নতির সাধনের জন্য সেভাবে চেষ্টা করি না আমার মনে হয় আমরা সাময়িক একটা প্রতিশ্রুতি পার করার মতো আমরা চাই আমরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণগুলো দিতে এবং আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের কাছে আসবেন নিজেরা খোঁজখবর নিবেন আপনাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা আমাদের কাছে চাইতে হবে আপনাদের আসতে হবে আপনাদের বিভিন্ন অফিসের প্রশিক্ষণ আছে কৃষি অফিস, প্রাণিসম্পদ অফিস, যুবউন্নয়ন অফিস থেকে কম্পিউটার বা অন্যান্য প্রশিক্ষণ দেওয়া হবে সেই প্রশিক্ষণ থেকে বাস্তবে জীবনে কাজে লাগাবেন বা উন্নয়নমূলক কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা প্রাণী কর্মকর্তা ডাঃ মোঃ নূরে আলম সিদ্দিকী। সমন্বয়ে সভায় বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ উমিরুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা জাতীয় মহিলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাবিনা ইয়াসমিন আহমেদ, নিডা সোসাইটি প্রোগ্রাম অফিসার জিল্লুর রহমান, বড়াইগ্রাম উপজেলা জুয়ারী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলী আকবর,, বড়াইগ্রাম উপজেলা মাঝগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আবদুল্লাহু আল আসাদ (দুলাল) গোপালপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ সহ আরো অনেকেই। অনুষ্ঠান শেষে নিডা সোসাইটির পক্ষ থেকে আদিবাসী নারী পুরুষের হাতে প্রধান অতিথি ব্যাগ তুলে দেন।
কমেন্ট বক্স