১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

​সাপাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড সময় : ০২-০৯-২০২৬
​সাপাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সংগৃহীত ছবি

কামরুল ইসলাম, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে  মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার আইহাই ইউনিয়নের আশড়ন্দ মোল্লাপাড়া ব্রিজের নিকট মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন মোঃ আমিনকে আটক করে তার কাছ থেকে ৫০০ (পাঁচশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ আমিন সাপাহার উপজেলার মাছাডাঙ্গা বিন্নাকুড়ি গ্রামের মোঃ ইসরাইলের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানা গেছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ