১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

​রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

আপলোড সময় : ০২-০৯-২০২৬
​রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ​রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর বিএনপি। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নগরীর হাজী মুহাম্মদ মহসিন উচ্চবিদ্যালয় (মাদ্রাসা মাঠ) সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।

কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নগরবাসীর জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রাজশাহীকে আরও সবুজ ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

নেতারা আরও বলেন, শুধু গাছ লাগালেই পরিবেশ রক্ষার দায়িত্ব শেষ হয় না। রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা, সংরক্ষণ ও সঠিকভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় নগরীর পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ