২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

​কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

আপলোড সময় : ০৫-০৯-২০২৬
​কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ ​কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষীপুর বিল আমলা মডেল মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ফল প্রকাশ অনুষ্ঠান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আসাফুদ্দৌলাহ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের সহকারী অধ্যাপক ও লক্ষিপুর বিল আমলা মডেল মাদরাসার সভাপতি মো. রেজাউর রহমান। লক্ষিপুর বিল আমলা মডেল মাদরাসার মুহতামিম 
মাওলানা মো. ফরিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক স্কুল শিক্ষক সাজেদুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল কাদের, মাওলানা সাইফুল ইসলাম শিপন প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে ফলাফল প্রদান করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ