২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

​মিরকাদিমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী

আপলোড সময় : ০৫-০৯-২০২৬
​মিরকাদিমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী ​মিরকাদিমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী

তানিয়া আক্তার, মুন্সীগঞ্জ : দেশজুড়ে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন এলাকায় সচেতনতামূলক সমাবেশ, র‌্যালি এবং স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালিত করছে। 

তারই ধারাবাহিকতায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মিরকাদিম পৌরসভার নৈদীঘির পাথর  এলাকাবাসী। তারা মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবক ও বিক্রেতাদের শর্তক করেন । 

এর আগে গতবৃহস্পতিবার পর্যন্ত মাদক বিক্রি ও সেবন বন্ধের নির্দেশনা দেন তারা। সেই নির্দেশনা অমান্য করে লুকিয়ে মাদক বিক্রি করে আসছিল মাদক কারবারিরা। তাই  শুক্রবার বিকালে এলাকার চিহ্ন মাদক ব্যবসায়ীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের শেষ বারের মতো  শর্তক বার্তা দেন তারা। 

এমন ঘটনা মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নৈদীঘির পাথর এলাকায়। সেখানে স্থানীয় সমাজ সেবক নাসির ভান্ডারির নেতৃত্বে তরুন- যুবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এই অভিযান চালানোর হয়।

পরে তারা এলাকাবাসির উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। সভায় স্থানী সমাজ সেবক নাসীর ভান্ডারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজ সেবক দুলাল মিয়া,মোখলেস মিয়া,ইডি আমিন,নাদিম, ৬ নং ওয়ার্ড বিএনপির মুরাদ খান মুক্তার হোসেন,মিশু আক্তার সহ এলাকার গ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।   

এসময় তারা বলেন,বছরের পর বছর মাদক ব্যবসায়ী চলিয়ে তরুন যুব সমাজকে ধ্বংস করে  দিচ্ছে মাদক কারবারিরা। তাদের বিভিন্ন সময় শর্তক করা হলেও তা না মেনে গোপনে মাদক বিক্রি করে আসছিলো। তাই এলাকার নারী-পুরুষের সবাই একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হয়েছে  এবং এলাকার  মাদক বিক্রেতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। 

তিনি আরো জানান এলাকা থেকে মাদক মুক্ত না হওয়া পর্যন্ত মাদক বিরোধী এই অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান। এসময় তারা মিরকাদিম পৌরসভার সকল মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারি দিয়ে মাদক বিক্রির বন্ধের দাবী জানান।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ