২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

​বিশ্বম্ভারপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৫-০৯-২০২৬
​বিশ্বম্ভারপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ​বিশ্বম্ভারপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) : বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে এক আনন্দ শোভাযাত্রা ও শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর আয়োজনে এক আনন্দ শুভা যাত্রা কৃষ্ণনগর কেন্দ্রীয় মন্দির হতে শুরু করে বাঘমারা দুর্গা মন্দির পর্যন্ত প্রদক্ষ্হীন শেষ করে। উক্ত আনন্দ র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার, বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার ভূমি মোঃ মাহফুজুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ আহমদুল্লাহ, উপজেলা বিএনপি'র প্রথম যুগ্ম আহ্বায়ক মোঃ আশিকুর রহমান আশিক, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের লোকজন আনন্দ শোভাযাত্রা অংশগ্রহণ করেন। উক্ত শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার জন্মাষ্টমী উপলক্ষে এক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। 

আনন্দ শোভাযাত্রার পর বাঘমারা দুর্গা মন্দিরে জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার বর্মন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজিত মৈত্র  এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক বিনন্দ বিশ্বাস। আরও বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুকেশ চন্দ্র দেবনাথ, নতুন পাড়া গীতা সংঘের সভাপতি দিলীপ রঞ্জন বিশ্বাস, আঞ্চলিক হরিবাসরের সভাপতি দয়াল বর্মন, ফতেপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মিঠু রঞ্জন দাস, বাগমারা গ্রাম হরিবাসরের সভাপতি সুবল পাল, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক প্রমূখ্য। আনন্দ শোভাযাত্রায় ও আলোচনা সভায় সহযোগিতা করেন উপজেলা বারগ্রাম আঞ্চলিক হরিবাসন, উপজেলা নতুন পাড়া গীতা সংঘ, আদুখালী যুব সংঘ, মাঝাইর মহিলা গীতা সংঘ, কৃষ্ণনগর হরিবাসর সংঘ, শক্তিয়ারখলা মহিলা হরিবাসর সংঘ। এছাড়াও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে দেশ জাতি তথা বিশ্বমানবের মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ, প্রার্থনা, শ্রীকৃষ্ণ পুজা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানমালায় উপজেলার শত শত ভক্তবিন্দ উপস্থিত থেকে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠান সফল করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ