বাকৃবি অফিসার পরিষদ নির্বাচন: সভাপতি গোলাপ,সম্পাদক- শাহাদাত
বাকৃবি অফিসার পরিষদ নির্বাচন: সভাপতি গোলাপ,সম্পাদক- শাহাদাত
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: দীর্ঘ দুই বছর পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসার পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ ২৭৫ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শাহাদাত হোসেন বাবু ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও আর্থ-সামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক কৃষিবিদ মোঃ ছরোয়ার হোসেন।
১৫ সদস্যের এক বছর মেয়াদি কার্যকরী কমিটিতে সহ-সভাপতি পদে মোঃ আব্দুল মান্নান ২২৫ ভোট এবং কোষাধ্যক্ষ পদে হোছাইন আহমেদ মুকুল ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ আশরাফ উজ্জামান, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলমগীর জলিল, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুর রহিম, মহিলা সম্পাদক ফারজানা আক্তার এবং কার্যনির্বাহী সদস্য পদে ড. মোঃ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ সাইফুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আবদুর রাজ্জাক ও মোঃ জিল্লুর রহমান নির্বাচিত হন।
নির্বাচনে চারটি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর ১১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মোট ৩৯৫ ভোটারের মধ্যে ৩৮৫টি ভোট পড়েছে।
নির্বাচনকে ঘিরে দিনভর ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ ও গণনা শেষে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান প্রধান নির্বাচন কমিশনারসহ উপস্থিত কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স