২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

​বিজিএমইএ কর্মকর্তাদের কর্মী ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৯-০৯-২০২৬
​বিজিএমইএ কর্মকর্তাদের কর্মী ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক সংগৃহীত ছবি

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কর্মকর্তাদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর কর্মী ব্যাংকিং সেবা চালু করতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর আওতায় বিজিএমইএর কর্মকর্তারা বিশেষায়িত ব্যাংকিং সুবিধার পাশাপাশি তাদের দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা ও লক্ষ্য পূরণে সহায়ক বিভিন্ন সেবা পাবেন।

চুক্তির আওতায় থাকছে প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ডিপিএস ও এফডিসহ কর্মী ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা। এসব সেবার মাধ্যমে কর্মকর্তারা দৈনন্দিন ব্যাংকিংয়ের পাশাপাশি সঞ্চয় ও ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনায়ও সুবিধা নিতে পারবেন।

৩ সেপ্টেম্বর ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বিজিএমইএর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান।

চুক্তি স্বাক্ষরের পাশাপাশি বিজিএমইএ কমপ্লেক্সে ব্র্যাক ব্যাংকের একটি আধুনিক ২৪/৭ এটিএম বুথও উদ্বোধন করা হয়। নতুন এই বুথ থেকে পোশাকশিল্পের উদ্যোক্তা ও কর্মকর্তারা যেকোনো সময় নগদ জমা ও উত্তোলনসহ বিভিন্ন রিয়েল-টাইম লেনদেনের সুবিধা নিতে পারবেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিমসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিএমইএর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মিজানুর রহমান, সেক্রেটারি জেনারেল মেজর জেনারেল (অব.) ড. মো. শহীদুল ইসলাম, ফাইন্যান্স কন্ট্রোলার মো. শামসুল আরেফিন এবং চিফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী মো. সোরওয়ার্দী শিকদার।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বিজিএমইএ। শিল্পের কমপ্লায়েন্স নিশ্চিত করা, বৈশ্বিক বাজার সম্প্রসারণ এবং ব্যবসার টেকসইতা বাড়াতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দেশের বিভিন্ন খাতের পেশাজীবীদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা নিশ্চিত করতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব অব্যাহত রাখার কথা জানিয়েছে ব্র্যাক ব্যাংক।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ